বেলাল হোসাইন ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও সাত হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কুমিল্লা ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের একটি বাড়িতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো: বাড়ির মালিক মৃত আবদুল লতিফের পুত্র ইয়াকুব (৩০), ইদ্রিস মিয়ার স্ত্রী নাজমিন আক্তার (২৫) ও সদর দক্ষিণের সাতবাড়িয়া (হোসেনপুর) গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র মিজানুর রহমান (৩৮)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিদর্শক মো. রহিম বিকেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১১ কুমিল্ল ক্যাম্পের মেজর মোঃ মোস্তফা কায়জার ও সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ইয়াকুবের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযাকালে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, ৬ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা, ২টি চাপাতি, ৩ টি ছুরি, ৪টি সিসি ক্যামেরা এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৫৩ হাজার ৮’শ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব কর্মকর্তারা।


















































