শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সুরক্ষিত কূটনৈতিক জোনে দুর্বৃত্তরা প্রবেশ করলো কিভাবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

holey-artisan-restaurant20160701201434

ডেস্ক রিপোর্ট : সুরক্ষিত কূটনৈতিক জোন হিসেবে সুপরিচিত গুলশান কি অরক্ষিত? নিরাপত্তা বেস্টনি ভেদ করে অস্ত্রসস্ত্র নিয়ে দুর্বৃত্তরা কিভাবে স্প্যানিশ রেস্টুরেন্টে প্রবেশ করলো? কারা ছিল নিরাপত্তা রক্ষার দায়িত্বে? তাদের সঙ্গে কি দুর্বৃত্তদের যোগাযোগ ছিল?

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডের ‘ও কিচেন’ ও হলি আর্টিসান বেকারি নামক স্প্যানিশ রেস্টুরেন্টের ভেতর থেকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এসময় দেশি-বিদেশি দুই ডজনেরও বেশি মানুষ জিম্মি হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে এমন নানা প্রশ্ন দেখা দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি