শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে কার্যক্রম বন্ধ করতে পারে জাইকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৬

Capture-9

ডেস্ক রিপোর্ট :

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার পর উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা ) বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হচ্ছে জাইকা। সংস্থাটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন সহযোগিতা প্রকল্পে ৪৭৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে জাপান। সর্বশেষ ঢাকার বহু প্রতীক্ষিত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে জাইকার সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ সরকার। শুক্রবার হলি আর্টিজানে যেসব জাপানি নাগরিক নিহত হয়েছেন, তারা ওই মেট্রোরেল প্রকল্পে কর্মরত ছিলেন। এদের মধ্যে তিন প্রকৌশলীকে পাঠিয়েছে টোকিওর ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল এবং অপর চারজনকে পাঠিয়েছে কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল।ইঘ-ঙঞ৩৩১থ০৭০৪লনথঔথ২০১৬০৭০৪০২৩৩৪০

জাইকার এক নারী মুখপাত্র জানিয়েছেন, এই হত্যাকা-ের পর তাদের সংস্থা বাংলাদেশ থেকে কর্মকা- গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে।

এদিকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির সাত নাগরিকের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে যে সাতজন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন দেশটির কল্যাণের জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা।

দক্ষিণ এশিয়ার এই দেশে জাইকা সেতু নির্মাণ, সড়ক ও রেলপথ উন্নয়নসহ পানি উন্নয়ন ও পয়ঃনিষ্কাশন পদ্ধতির উন্নয়ন প্রকল্পের কাজের যুক্ত আছে।

জাইকার প্রেসিডেন্ট সিনিচি কিতাওকা অক্টোবরে বাংলাদেশের উত্তরাঞ্চরালীয় জেলা রংপুরে জাপানি নাগরিককে হত্যার পরে বাংলাদেশে থাকা জাপানিদের প্রতি অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

এদিকে জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কোইচি হাগিইদা সোমবার জানিয়েছেন, ভিকটিমদের পরিবারের সদস্যরা, সরকারি কর্মকর্তা, জাইকার কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছেন। জাপানের পক্ষ থেকে নিহতদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে নিতে বাংলাদেশের সরকারকে বলেছেন বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি