ডেস্ক রিপোর্ট ঃ
ঢাকাসহ দেশে একাধিক জঙ্গি হামলার পরও বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের জোট ‘অ্যালায়েন্স’ বলেছে, তারা এ দেশ থেকে তৈরি পোশাক কেনা অব্যাহত রাখবে।
‘রানা প্লাজা’ ধসের ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে মার্কিন ক্রেতাদের নিয়ে ২০১৩ সালে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি নামের এই জোট গঠিত হয়। এতে গ্যাপ ও ওয়ালমার্টের মতো বড় ক্রেতা প্রতিষ্ঠানও রয়েছে।
অ্যালায়েন্সের বাংলাদেশ প্রতিনিধি জেমস মরিয়ার্টি বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, ‘আমাদের সদস্য দেশগুলো আগের মতোই তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে। কোন ব্রান্ড তাদের কার্যাদেশ তুলে নিয়েছে বা বাতিল করেছে, এমন কোন তথ্য আমার জানা নেই।’

























































