শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইরাক যুদ্ধের জন্যে কাঠগড়ায় দাঁড়াতে হবে ব্লেয়ারকে: চিলকট রিপোর্ট প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০১৬

 

article-3676748-3600467B00000578-607_964x604-550x345

ডেস্ক রিপোর্ট:

ইরাক যুদ্ধের ১৩ বছর পর ওই যুদ্ধে যুক্তরাজ্যের অপরিণামদর্শী ভূমিকা নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে চিলকট। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়ী করা হয়েছে। এর ফলে ব্লেয়ারকে আদালতের মুখোমুখি দাঁড় করানোর জন্যে প্রস্তুতি শুরু করেছেন আইনজীবীরা।

ইরাক যুদ্ধ নিয়ে ২০০৯ সালে চিলকট কমিশন গঠিত হয়। দীর্ঘ ছয় বছর এই কমিশন ইরাক যুদ্ধের যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে। স্যার জন চিলকট গত বছর বলেছিলেন, এ বছর তিনি রিপোর্টটি জনসম্মুখে প্রকাশ করতে সক্ষম হবেন।

প্রতিবেদনে বলা হয়, অনেক পথ থাকা সত্ত্বেও ব্রিটিশ তৎকালিন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার সরকার সামরিক আগ্রাসনে গিয়েছে। যা সর্বশেষ পন্থা ছিল না। নিহত সৈন্যদের পরিবার এ রিপোর্টের ওপর ভিত্তি করে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে আইনের কাঠগড়ায় নিতে পারবে। ব্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ, মিথ্যার উপর ভিত্তি করে ইরাক যুদ্ধে জড়িয়েছেন তিনি। তাকে আদালতে নিতে আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন।

২০০৩ সালে নিহত হওয়া সায়মনের বাবা জন মিলার পুত্র সন্তানের বিচার দাবি করেন। তিনি ব্লেয়ারকে কাঠগড়ায় দেখতে চান। ২০০৫ সালে নিহত ৪২ বছর বয়সী গ্যারি নিকলসনের মা তার পুত্র হত্যার বিচার দাবি করেন। টনি ব্লেয়ার তার হাতে রক্ত ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন নিকলসনের মা।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুদ্ধাপরাধের দায়ে হেগে আর্ন্তজাতিক আদালতের সম্মুখীন হতে হবে। তবে সৈন্যদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করার জন্য যুদ্ধাপরাধের অভিযোগ আনা যেতে পারে ব্লেয়ারের বিরুদ্ধে।

চিলকট প্রতিবেদনে টনি ব্লেয়ারের সরকার কোনো বিচার বিশ্লেষণ না করে ইরাকে সৈন্য পাঠিয়ে ধ্বংস যজ্ঞ চালিয়েছে বলে অভিমত দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, সাদ্দাম হোসেন সন্দেহাতীতভাবে একজন অত্যাচারী একনায়ক শাসক ছিলেন। তিনি অযথা নিজের প্রতিবেশি দেশের উপর আক্রমণ করেছেন। নিজের দেশের শতশত মানুষকে তিনি হত্যা করেছেন। এই অপারধের জন্য নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতো। অনেক শান্তিপূর্ণ পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সামরিক পদক্ষেপই সর্বশেষ পথ ছিল না।

প্রতিবেদন বলা হয়েছে, এটি স্পষ্ট হয়েছে গোয়েন্দাদের ত্রুটিপূর্ণ মূল্যায়ন ও প্রতিবেদনের ভিত্তিতেই ইরাকে হামলা চালানো হয়েছিল। তারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি যা ওই সময় তাদের প্রয়োজন ছিল।

তদন্ত শেষে যা পাওয়া গেছে:

কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই ইরাকে মার্কিন ও যুক্তরাজ্যের সৈন্যরা গণবিধ্বংসী হামলা করেছে। ইরাকে তিনটি মিলিটারি ব্রিগেড নিয়োগ দেওয়া হয়েছিল খুবই দ্রুত সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে ঝুঁকি যাচাই করা হয়নি। ফলে যুদ্ধের উপকরণের ঘাটতি পরে।

সুস্পষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও আক্রমণের ফলাফলকে অবমূল্যায়ন করা হয়েছিল।

ইরাক নিয়ে পূর্ব প্রস্তুতি ও পরিকল্পনা থাকা সত্ত্বেও সাদ্দাম হোসেনের পতনের পরে ব্লেয়ারের সরকার ইরাকে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।

২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধে নিহত ব্রিটিশ সৈনিকদের পরিবার চিলকট তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে তাৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত। চিলকট তদন্ত কমিশন ‘দি ইরাক ইনকোয়ারি’ নামে প্রতিবেদনটি প্রস্তুত করেছে ২৬ লাখ শব্দে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে নিহত সৈনিকদের অভিভাবকরা হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিসি) মামলা করবেন বলে উল্লেখ করা হয়।

এছাড়াও তারা কিছু ব্রিটিশ রাজনীতিবিদ ও জেনারেলের বিরুদ্ধেও মামলা করবেন বলে প্রতিবেদনে জানানো হয়। ৫২ বছর বয়সী রোজ জেন্টেলের পুত্র গর্ডন ২০০৪ সালে ইরাকের বসরায় মারা গেছেন। তিনি বলেছেন, ‘চরম মিথ্যাচারের জন্যও ব্লেয়ারের বিচার হওয়া উচিত।’ তিনি গত ১২ বছর থেকেই সুবিচার কামনা করে ব্রিটেন জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বার্তা সংস্থা মী-কে বলেছেন, ‘ব্লেয়ার মিথ্যা বলেছেন। তদন্তের জন্য যথেষ্ট সময় নিয়ে ফেলা হয়েছে। তদন্ত রিপোর্টে আমরা হয়তো আমাদের অনেক প্রশ্নেরই জবাব পাব না।’

ডেইলি মেইল, মিরর, দ্য গার্ডিয়ান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি