শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত, আহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০১৬

c99aae25c8265e0c82a74f2eb9ed089c-661790-01-02--1-

ডেস্ক রিপোর্ট ঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে দুই বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত ও ১০ পুলিশ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চলাকালে আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা।
ডালাস শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন এক বিবৃতিতে জানান, বিক্ষোভ চলাকালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর গোপন জায়গা থেকে দুজন গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত পুলিশ সদস্যের মধ্যে দুজনের অস্ত্রোপচার হয়েছে। তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
ডেভিড ব্রাউন আরও বলেন, তদন্ত চলছে। কাউকে আটক করা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি