শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৬

Accident-sm20160713173505

নিজস্ব প্রতিবেদক ঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ বাসযাত্রী।

বুধবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৪টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া সড়কে এ দুঘর্টনা ঘটে।

হতাহতরা সবাই বাসের যাত্রী। নিহতদের মধ্যে ২জন পুরুষ ও একজন নারী। তাবে এদের পরিচয় পাওয়া যায়নি।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক রাস্তা থেকে সরানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি