শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৬

 

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রামের রবি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে।

নিহত শ্রমিকরা হলেন, দিনাজপুরের হাকিমপুর থানার রাউতারা গ্রামের শহিদুল্লার ছেলে মেহেদী হাসান (২৭) এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালানগর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে মোহন আলী (২৫)।

দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, মোবাইল ফোন কোম্পানি রবি টাওয়ারে কাজ করার সময় মেহেদী হাসান বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মোহন আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি