শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাকির নায়েককে হত্যা করলে ৫০ লাখ রুপি দেবেন হিন্দুবাদী নেত্রী!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৬

227579_1-550x332

পূর্বাশা ডেস্ক:

ভারতের হিন্দুবাদী নেত্রী সাধ্বী প্রাচী ঘোষণা করেছেন, ইসলাম প্রচারক জাকির নায়েককে হত্যা করতে পারলে ৫০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে। বুধবার উত্তরখ-ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

প্রাচী বলেন, আমার পুরস্কার ঘোষণার কারণ হলো, আমি মনে করি, জাকির নায়েক ধর্মপ্রচারক নন, বরং তিনি সন্ত্রাসী।

বিশ্বহিন্দু পরিষদের সাবেক নেতা প্রাচী অবশ্য বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই পুরস্কার ঘোষণা করছেন। এটা তার দলের সাথে সম্পর্কিত নয়।

গত মঙ্গলবার হোসাইনি টাইগার নামের একটি শিয়া গ্রুপ জাকির নায়েককে হত্যার জন্য ১৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করার পর প্রাচী এই ঘোষণা দিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি