রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেসটিনির অর্থপাচার : অভিযোগ গঠনের আদেশ ফের পেছালো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৬

dastani

পূর্বাশা ডেস্ক:

ডেসটিনির অর্থপাচারের দুটি মামলায় প্রতিষ্ঠাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ ফের পিছিয়েছে। আদেশ পিছিয়ে আগামী ১০ আগস্ট ধার্য করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা নতুন এ তারিখ ধার্য করেন। বুধবার অভিযোগ গঠনের আদেশ দেয়ার দিন ধার্য থাকলেও আদেশ প্রস্তুত না হওয়ায় তা পেছানো হয়।

এর আগে গত ১২ এপ্রিলসহ ৫টি ধার্য তারিখে চার্জ শুনানির পর ২১ এপ্রিল চার্জগঠনের আদেশের দিন ধার্য করা হয়েছিল। প্রায় ৪ হাজার ১১৯ কোটি টাকা পাচারের দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে ডেসটিনির এমডি মো. রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়।

চার্জশিটের ৫১ আসামির মধ্যে ৪৬ আসামি পলাতক। মামলার আসামিদের মধ্যে এমডি মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন এবং পলাতকদের মধ্যে সাঈদুল ইসলাম খান (রুবেল) সম্প্রতি বরিশাল গ্রেপ্তার হয়েছেন। আর একমাত্র আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।

মামলাটির পলাতক আসামিরা হলেন- ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।

উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা উক্ত আসামিরাসহ ২২ জনের বিরুদ্ধে দুটি দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি