শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুরস্কে নিরাপদে বাংলাদেশিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৬

aYA788agOG70

পূর্বাশা ডেস্ক:

তুরস্কে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইস্তাম্বুলের বাংলাদেশি কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। তিনি গতকাল আমাদের অর্থনীতিকে বলেন, ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে দূতাবাস থেকে বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়া হয়েছে। বাংলাদেশিরা নিরাপদে আছেন। তাদের প্রত্যেকের কাছে ই- মেইল বার্তা পাঠানো হয়েছে, বাইরে না বেরিয়ে যে যেখানে আছেন সেখানেই যেন অবস্থান করেন।

বোরহান উদ্দিন বলেন, তুরস্কে ৪শ বাংলাদেশি রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গে দূতাবাস থেকে মেইল পাঠানো হয়েছে এবং তারা জবাবও দিয়েছেন।

এদিকে দেশটিতে ভ্রমণের সতর্কতার পর ঢাকা-আঙ্কারা ফ্লাইটও স্থগিত করেছে তুর্কি এয়ারলাইন্স। গতকাল তুর্কি এয়ার লাইন্সের একজন কর্মকর্তা বলেন, পরবর্তী নির্দেশের পর ঢাকা-আঙ্কারা ফ্লাইট পুনরায় চালু হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুরস্কে অবস্থানরত ও সফররত বাংলাদেশিদের সাবধানে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে পাবলিক প্লেস এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সাহায্য করার জন্য হটলাইন চালু করেছে। নাম্বারগুলো হলো- +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০,+৯০৫০৬৩৬৪৩১৭৩



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি