শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মামলা না তোলায় ভারতে ৩ বছর পর ফের গণধর্ষণ তরুণীকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৬

Rape-India20160718061922

পূর্বাশা ডেস্ক:

মামলা তুলে না নেওয়ায় তিন বছর পর সেই পাঁচজন যুবক ফের গণধর্ষণ করলো তরুণীকে। তিন বছর আগের ধর্ষণ মামলা না উঠিয়ে নেওয়ায় ফের একইভাবে নির্যাতনের শিকার হতে হলো।

সম্প্রতি ভারতের হরিয়ানায় এ ঘটনা ঘটেছে।

তিন বছর আগেকার ধর্ষণের ঘটনার পর ওই তরুণী বিচার চাইতে আদালতে গিয়েছিলেন। তখন তার বয়স ছিল ২০ বছর। সে মামলার জেরে ২৩ বছর বয়সে আবারও একইভাবে তাকে নির্যাতন করা হলো।

এবার থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগপত্রে বলা হয়েছে, কলেজ থেকে বেরিয়ে দেখেন, একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার ভেতরে তিনজন। আর বাইরে রয়েছেন দুইজন। এই পাঁচজনই তিন বছর আগে ধর্ষণে যুক্ত ছিলেন। তারা এবার জোর করে গাড়িতে তুলে মামলা উঠিয়ে নিতে চাপ দেন, তিনি রাজি না হওয়াতে ফের একই কাণ্ড ঘটান।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়াতে মামলার বিষয় বেশি দূর এগোচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি