রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনৈতিক নেতাদের ব্যানারে আইজিপির ছবি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৬

Capture333

ডেস্ক রিপোর্ট ঃ

ফেনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা ও সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিজান ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাদের সঙ্গে আইজিপির ছবি সংবলিত ব্যানার নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মিছিল করে যুবলীগ।

জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, সমাবেশ শেষে আইজিপি জেলা পুলিশের অফিসার্স মেসের ভিত্তি প্রস্তর স্থাপন ও বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

আইজিপি শহীদুল হকের ফেনী সফর সফল করতে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানান পুলিশ সুপার রেজাউল হক। সুধী সমাবেশ সফল ও সার্থক করতে সহযোগিতা করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে নিয়ে। তিনি কি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন? আর যদি না নিয়ে থাকেন তা হলে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি সংবলিত ব্যানারে কেন?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি