শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজ বিমান উদ্ধারে ভারতের বিশেষ অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৬

90482169_a1648047-7a18-441a-923c-c44260e5b19e-550x309

ডেস্ক রিপোর্র্ট:

২৯ আরোহী নিয়ে নিখোঁজ ভারতের বিমানবাহিনীর বিমানটি উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৪টি বিমান, ১২ যুদ্ধজাহাজ, কোস্টগার্ড জাহাজ এবং সাবমেরিনের সহায়তায় এই বিশেষ অভিযান চলছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় চেন্নাইয়ের তাম্বারাম থেকে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এএন-৩২ বিমানটির আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল।

নৌ বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেছেন, তাঁদের বাহিনী পূর্ণ শক্তি নিয়ে বঙ্গোসাগরে তল্লাসি ও উদ্ধার অভিযানে নেমেছে। যদি বিমানটি দুর্ঘটনার কবলে সেখানে ভেঙে পড়ে থাকে, সেই আশঙ্কা মাথায় রেখে বঙ্গোপসাগ তোলপাড় করে খোঁজ চলছে।

রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে এএন-৩২ প্লেনটির সবশেষ অবস্থান ছিল বঙ্গোপসাগর অঞ্চল। সে অনুযায়ী অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ডি কে শর্মা।

সূত্র: বিবিসি, এবিপি আনন্দ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি