পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার বাঙ্গরা উপজেলায় ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোটসহ মোখলেছ মিয়া (২৪) নামের এক জাল টাকার ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ বাজার থেকে আটক করা হয় তাকে।
মোখলেছ বাঙ্গরা উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ গ্রামের ধনু মিয়ার ছেলে।
বাঙ্গরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হায়দারাবাদ বাজারে অভিযান চালিয়ে জাল নোটসহ আটক করা হয় মোখলেছকে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


















































