শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে বিএনপি ও আ’লীগের মধ্যে সংঘর্ষ, সাবেক এমপিসহ ৪০ জন আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৬

13709735_999925163457888_73171747_o

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির সভায় আ’লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় বিএনপির অফিস, বিএনপি’র গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। পুড়িয়ে দেয়া হয় ৭টি মোটরসাইকেল। এ সময় বিএনপির ২ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়।

13835541_999918426791895_763924538_o
বুধবার (২৭ জুলাই) বিকেল ৫ টার দিকে লাকসাম দক্ষিণের পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে বিএনপির সাবেক সাংসদ মেজর (অবঃ) আনোয়ারুল আজিম। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

13840515_999921496791588_1244540658_o
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ লাকসাম এলাকায় বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সভা চলছিল। ওই সময় এই এলাকায় আ’লীগ দলীয় নেতাকর্মীরা জঙ্গি ও নাশকতা বিরোধী মিছিল করে যাচ্ছিল। ওই সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

13843433_999924660124605_283769914_o

এ সময় বিএনপির সাবেক এমপি আনোয়ারুল আজিমের একটি লেক্সাস গাড়ি, বিএনপি নেতাকর্মীদের একটি নোয়া গাড়ি ও ৯টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এ সময় বিএনপি অফিস ও বিএনপির নেতাকর্মীর ৭টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। এ সময় বিএনপি ও আ’লীগের মধ্যে সংঘর্ষে বিএনপির সাবেক এমপি আনোয়ারুল আজিমসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বিএনপির ২ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

13833182_999924096791328_1265534750_o
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেনের মুঠোফোনে কল করলে ইন্সপেক্টর নাসির উদ্দিন কল রিসিভ করে  জানান, কেউ গুলিবিদ্ধ ও আহত হয়েছে কি না জানিনা। এখানে বিএনপির মিটিং এবং আ’লীগের মিছিল ছিল । এ সময় দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়। এর বেশি বলতে পারবো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি