শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে একজন নিহত, কুবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ


কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে একজন নিহত, কুবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

13872962_1082001538554676_7961953887509805536_n

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে  ছাত্রলীগ নেতা সাইফুল খালিদের মৃত্যু হয়েছে। এ সময় আরো ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ১০ জন।  এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (০১ আগস্ট) রোববার দিবাগত রাত ১২টা থেকে থেমে থেমে ১টা পর্যন্ত কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটে। ভোর ৫টার ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক খালিদকে  মৃত ঘোষণা করেন। সোমবার (০১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় কুবি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

13903298_1082001558554674_7473644318025917163_n

নিহত সাইফুল খালিদ কুবির কাজী নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র।

তিনি দাউদকান্দি উপজেলায় জয়নাল আবদিনের ছেলে।

আহতদের মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ও রনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ আতিকের হাতে ও রনির পায়ে  গুলি লেগেছে।

এর আগে আগস্টের প্রথম প্রহরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোর জন্য নেতাকর্মীরা মধ্যে জড়ো হলে সেখানে ছাত্রলীগের দু’গ্রুপের  মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।  এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সাইফুল খালিদসহ ৩জন গুলিবিদ্ধ হন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

পরে আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর  আহত সাইফুল খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সোয়া ৫ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খালিদের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল ১১টার মধ্যে ছাত্রদের এবং দুপুর ২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা সাইফুল খালিদের মৃত্যু হয়েছে। এ অবস্থায় যে কোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোনো ক্লাস পরীক্ষাও হবে না বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি