রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » প্রধানমন্ত্রীর ছেলের প্রটোকল দিয়েও ফেঁসে গেলেন ইফতেখার জাহান!


প্রধানমন্ত্রীর ছেলের প্রটোকল দিয়েও ফেঁসে গেলেন ইফতেখার জাহান!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৬

বিমানবন্দর-550x367

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রটোকল করেও ফেঁসে গেলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা অফিসার ইফতেখার জাহান। তাকে গত বুধবার সন্ধ্যায় প্রধান নিরাপত্তা অফিসারের পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে। বিনা দোষে কেন তাকে বিমানবন্দরের প্রধান নিরাপত্তা অফিসারের পদ থেকে সরিয়ে নেয় হলো- তা বলতে পারছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিচালক শাহজালাল বিমানবন্দর গ্রপ ক্যাপ্টেন কেএম জাকির হাসানের পরামশে বিষযটির একটি লিখিত ব্যাখ্যা পাঠানো হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে। মন্ত্রনালয় প্রধান নিরাপত্তা অফিসারের ব্যাখ্যা সম্বলিত নথিটি আমলে নিলেও এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অফিসের এক অফিসার।

বিমানবন্দর একাধিক সূত্রে জানা গেছে ,  ২ আগস্ট  প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য এবং প্রযুক্তি উপদেস্টা সজীব ওয়াজেদ জয় ইকে ফ্লাইটে লন্ডন যাওয়ার সময় বিমানবন্দরের প্রধান নিরাপত্তা অফিসার জয়ের প্রটোকল করেন। তার সাথে বিমানবন্দরে দায়িত্বরত সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন অফিসারও ছিলেন-যা  ভিডিও ফুটেজে ধারণকৃত।

সূত্র জানায় , প্রধানমন্ত্রীর ছেলে যখন শাহজালাল বিমানবন্দরের ডিপারচার কক্ষে প্রবেশ করেন সে সময় বিমানবন্দরের পরিচালক কেএম জাকির হাসান বিমানবন্দরের উপস্থিত ছিলেন না। কেন তিনি প্রধানমন্ত্রীর ছেলের প্রটোকল করলেন না,  বা দিলেন না- এ প্রশ্ন যখন বিমানবন্দরে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই মুহুতে যিনি প্রধানমন্ত্রীর ছেলে জয়ের প্রটোকল করলেন সেই তাকেই (প্রধান নিরাপত্তা অফিসার)  বিমানবন্দরের প্রধান নিরাপত্তা অফিসারের পদ থেকে সরিয়ে নেয়া হলো।

প্রশ্ন ওঠেছে বিমানবন্দরের পরিচালক কেএম জাকির হাসান যুদ্বাপরাধীর দায়ে আজীবন দ-প্রাপ্ত মরহুম গোলাম আজমের পরিবারের সদস্যদের নিরাপত্তা পাস ইস্যু করে যথারীতি প্রটোকল করতে পারলেও প্রধানমন্ত্রীর ছেলে জয়ের প্রটোকল করতে পারেন না।

এ ব্যাপারে প্রধনমন্ত্রীর ছেলে জয়ের যথারীতি প্রটোকল করা বিমানবন্দরের প্রধান নিরাপত্তা অফিসার ইফতেখার জাহান জানান , গত ২ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় ‘ইকে’ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন।  এ সময় ডাইরেক্টর স্যার বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। আমি জয়ের প্রটোকল করি। আমার সাথে বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন। এ প্রটোকলের বিষয়টি ভিডিও ফুটেজে ধারণকৃত আছে। কিন্তু বিনা কারণে আমাকে বিমানবন্দরের প্রধান নিরাপত্তা অফিসারের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে ডাইরেক্টর স্যার আমাকে ডেকে নিয়ে আমার লিখিত বক্তব্য নিয়েছেন এবং তা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের এক অফিসার আমার বিষয়টি হ্যান্ডলিং করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি