রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মাঠে ফিরতে মোস্তাফিজের লাগবে ৫ মাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৬

mustaপূর্বাশা স্পোর্স ডেস্ক:

লন্ডনের বিউপা ক্রোমওয়েল হাসপাতালে হবে মোস্তাফিজের কাধের অপারেশন। ঘন্টাখানেকের এই অস্ত্রোপচারকে সহজভাবে দেখলেও, মাঠে ফিরতে পাঁচ মাস সময় লাগতে পারে দ্য ফিজ এর।

জানুয়ারীতে জিম্বাবুয়ে সিরিজে কাধের যে ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজ। সেটি বয়ে বেড়াচ্ছেন, আজও। মাঝে খেলতে পেরেছেন আইপিএল আর বিশ্ব টিটোয়েন্টি কিছু ম্যাচ।

সাসেক্সে দুই ম্যাচ খেলেই আবারও সেই একই ইনজুরি। চোটের এই ঘণ ঘন প্রকোপ থেকে ফিজকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতেই অস্ত্রোপচারের সিদ্ধান্তে ক্রিকেট বোর্ড।

ফ্র্যাঙ্ক দ্রুত সময় দিতে পারছিলেন না, তড়িঘড়ি অস্ত্রোপচারে অ্যান্ড্রু ওয়ালেসকেই বেছে নিয়েছে বিসিবি। দেবাশিষের দাবি, ইংল্যান্ড আর ভারতের ক্রিকেটাররা নিয়মিতই এই শল্যবিদের কাছে চিকিৎসা নেন।

অস্ত্রোপচারকে সহজ বললেও, দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে পুনর্বাসনকে গুরুত্বপূর্ণ বলছেন বিসিবি চিকিৎসক।

ভিসা হলে দু’ একদিনের মধ্যেই ইংল্যান্ডে যাচ্ছেন দেবাশিষ। অপারেশনের সপ্তাহখানেকের মধ্যেই দেশে ফিরবেন দ্য ফিজ।

তবে দেশে ফিরেই মোস্তাফিজ মাঠে নামতে পারবে না তার জন্য তাকে ৫ মাস অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার পর আবারও মাঠ কাঁপানোর প্রত্যাশায় তার ভক্তরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি