শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের কোয়েটায় ফের বোমা বিস্ফোরণ, আহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৬

quetta_2-550x310

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় ফের হাসপাতালে কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার আল খাইয়র হাসপাতালের কাছে জারগন রোডে এ বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জন বেসামরিক ৪ নিরাপত্তাকর্মী । বেলুচিস্তান প্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

রাস্তার পাশে বোমাটি পুঁতে রাখা ছিল। গাড়িটি ওই এলাকা পার হওয়ার সময় সেটির বিস্ফোরণ ঘটানো হয়।  নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হামলার আলামত সংগ্রহ করেছে। এছাড়া তারা আহতদের উদ্ধার করে সিভিল হাসপাতাল কায়েটা ও সিএমএইচ এ ভর্তি করা করেছে।

পুলিশ ওই এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।  বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বোগতি বলেন, ‘ওই সড়কটি ব্যস্ততম। এরই সুযোগ নিয়ে বোমা পুঁতে রেখে মোটরসাইকেলে হামলাকারীরা পালিয়ে যায়।’  তিনি বলেন, স্বাধীনতা দিবস ঘিরে বেলুচিস্তানের কর্মকা-ে নাশকতার জন্য এই হামলা চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।

এর আগে গত সোমবার কোয়েটায় একটি হাসপাতালে আত্মঘাতী বোমা হামলা চালালে আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত ৭০ জন নিহত হন। এরপর কোয়েটার হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়।  ওই হামলার পর কোয়েটায় নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যে আজ এ হামলার ঘটনা ঘটল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি