শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের অ্যাডমিরাল মুস্তাফা


যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের অ্যাডমিরাল মুস্তাফা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৬

Turkish-admiral-_-amir-550x358

পূর্বাশা ডেস্ক:

তুরস্কের অভ্যুত্থান চেষ্টায় জড়িত এক অ্যাডমিরাল যুক্তরাষ্ট্রে ‘আশ্রয়’ চেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম রিয়ার অ্যাডমিরাল মুস্তাফা জেকি উগুরলু। ব্যর্থ অভ্যুত্থানের আগে তিনি ভার্জিনিয়ায় ন্যাটো বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। তুরস্ক তাকে খুঁজছিল বিচার করার জন্য। তাকে ইতোমধ্যেই সামরিক বাহিনী থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র তার আবেদন গ্রহণ করেছে কি না তা জানা যায়নি। অভ্যুত্থানচেষ্টার পর থেকে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। তুরস্ক সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ফেতুল্লাহ গুলেনকে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ফেরত দেয়ার দাবি করছে। গুলেন বাস করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি