শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৬

IMG_20160811_001837

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরব রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে (ইন্নাল্লিলাহি অইন্না ইলাহি রাজেউন)।

বুধবার (১০ আগস্ট)স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্ল‍া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

কয়েক জন প্রত্যক্ষদর্শী জানায়, নিহতরা সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন।

বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।

তারা আরো জানান, বাংলাদেশ সময় রাত ১০টারদিকে নিহতদের পরিবারকে এ খবর জানানো হয়েছে।

আগুনে পুড়া ৪ বাংলাদেশির লাশ স্থানীয় হাসপাতালের হিমঘারে রাখাহয়েছে।ন গ্রহণ করেছে কি না তা জানা যায়নি। অভ্যুত্থানচেষ্টার পর থেকে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। তুরস্ক সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ফেতুল্লাহ গুলেনকে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ফেরত দেয়ার দাবি করছে। গুলেন বাস করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি