স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণের ধনাইতরী এলাকায় পিটিয়ে ও কুপিয়ে গিয়াস উদ্দিন (৩২) ও জামাল উদ্দিন (৩০) নামের ২ যুবককে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১২ আগষ্ট) রাত ৯ টায় বাড়ির পাশের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিন সদর দক্ষিণের ধনাইতরী এলাকার একই বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ধনাইতরী গ্রামে বাড়ির পাশের রাস্তা নিয়ে জামাল হোসেনের সাথে প্রতিবেশি ফরিদ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে মামলা হয়। ফরিদ উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে জামাল হেসেনরা মামলা দায়ের করেন। মামলায় ফরিদ উদ্দিনরা কিছুদিন জেলে থাকেন। জেল থেকে জামিনে এসে তারা আবার জামাল হোসেনদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে।
শুক্রবার ওই এলাকার কালির বাজার থেকে বাড়ি ফেরার পথে আগ থেকে দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে উৎ পেতে থাকা ফরিদ উদ্দিন তার লোকদের নিয়ে জামাল হোসেনদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জামাল হোসেন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর গিয়াস উদ্দিন নামে আরো একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাস্তার বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পরে বিস্তারিত জানাবো।


















































