পূর্বাশা ডেস্ক:
স্বাধীনতা দিবসের ঠিক দুদিন আগে আসামের তিনসুকিয়া জেলার বহবোন গ্রামে উল্ফা জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীদের দ্বারা প্রচুর গুলি চালানো হয়।
এতে উক্ত দুজনের মৃত্যু ও ৬জনআহত হয়েছেন। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, উল্ফা সংগঠনের পাঁচ জন সশস্ত্র জঙ্গি এলাকার ব্যবসায়ী অরবিন্দ শাহের বাড়িতে আসে। সেখানে বসে থাকা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে।
ডিআইজি বিষ্ণুপ্রসাদ রাভা বলেছেন, এই গুলি চালানোর কারণে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম কিশোরি তেলি এবং রাজেশ শাহু। এই ঘটনায় আহত হওয়া ৬ জনকে ডিব্রুগড় জেলার আসাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা বলেছেন এলাকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

























































