শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হাসনাত গ্রেফতার : ডিবি


সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হাসনাত গ্রেফতার : ডিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

DBPolice-550x344

পূর্বাশা ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ হামলার ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোনও ঘটনায় কাউকে সন্দেহ হলে তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। কিন্তু জড়িত থাকার প্রাথমিক সত্যতা মেলায় তাকে মূল মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
হাসনাত করিম গুলশান হামলায় বেঁচে যাওয়াদের একজন। ২ জুলাই সকালে অভিযানের আগে হাসনাত করিমসহ তার পরিবারের চার সদস্যকে মুক্তি দেয় জঙ্গিরা। এরপর প্রায় একমাস ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেররিজম ইউনিটসহ পুলিশের অন্যান্য বিভাগ।
৩ আগস্ট রাতে তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। শনিবার রিমান্ড শেষে হাসনাত করিমকে গুলশান হামলায় গ্রেফতার দেখিয়ে আবারও আট দিনের রিমান্ডে নেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি