শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হিরণ পয়েন্টে ট্রলারডুবির ঘটনায় জীবিত ২, মৃত উদ্ধার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

khulna-traller20160814112508

পূর্বাশা ডেস্ক:

সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ভারতীয় ফিশিং ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জনের মধ্যে দুইজনকে জীবিত ও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে- বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ড।

রোববার (১৪ আগস্ট) সকালে নৌ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি