শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পলাতক জঙ্গিরাই নেতৃত্ব দিচ্ছেন জঙ্গি হামলায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৬

jongi

পূর্বাশা ডেস্ক:

পলাতক জঙ্গিরাই নেতৃত্ব দিচ্ছেন জঙ্গি হামলায়। গোয়েন্দা সূত্র অনুযায়ী সারাদেশে তাদের সংখ্যা ৩শ’র বেশি। বেশিরভাগই যুক্ত জেএমবি বা হরকাতুল জিহাদের সঙ্গে। এদের অনেকেই লুকিয়ে আছে ফাঁসির দ- মাথায় নিয়ে।

দেশে সিরিজ বোমা হামলায় তখন গাজীপুরের জয়দেবপুর থানার মামলা হয়। মামলার রায়ে ১৭ জনকে কারাদ- দেন আদালত। ১ বছর আগে রায় হলেও এখনো পলাতক আছে ৬ আসামি। গোয়েন্দা তথ্য বলছে, এদের মধ্যে সিদ্দিক বাবলু নামের আসামি জেএমবির নেতা। বাবলুর মতো অনেক জেএমবি সদস্য এখনও পলাতক রয়েছে।

সম্প্রতি বিভিন্ন হামলার ঘটনায় পলাতক জঙ্গিদের ইন্ধনের বিষয়টি স্পষ্ট হয়। আইন শৃঙ্খলা বাহিনীর একটি তালিকায় দেখা গেছে ‘জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ’ বা জেএমবির ১৫০ জন সদস্য পলাতক আছে । এর মধ্যে ফাঁসির আসামি ৪ জন। জামিন নিয়ে পলাতক ১২৩ জন। এদের অনেকে পলাতক অবস্থায় চালাচ্ছে জঙ্গি কার্যক্রম। বলা হচ্ছে, নব্য জেএমবি আগের মত নয়।

এ প্রসঙ্গে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, এখন তেমন বড় কিছু ঘটানোর মতো সাংগঠনিক ক্ষমতা তাদের আছে বলে আমরা মনে করি না। কিন্তু নব্য জেএমবি যারা, তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া আরেক তালিকায় দেখা গেছে, সারাদেশে হরকাতুল জিহাদ বা হুজির পলাতক সদস্য আছে ৩৩ জন। এদের মধ্যে ফাঁসির দ-প্রাপ্ত আসামি ৪ জন। জামিন নিয়ে পলাতক আছে ১৩ জন। হুজি নিয়ে চিন্তিত না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর মাথাব্যাথা এখন অনসারুল্লাহ বাংলা টিমকে ঘিরে। এদের নেতৃত্বে রয়েছে চাকুরিচ্যুত মেজর জিয়া। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে নিশ্চিত হলেও তাদের কাছে নেই পলাতকদের তালিকা।

এ বিষয়ে র‌্যাবের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল ম-ল বলেন, আমাদের কাছে যে তালিকা আছে সেই তালিকার সকলেই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। নব্য যারা জঙ্গি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে তাদের ব্যাপারেও খোঁজ-খবর রাখা হচ্ছে।

পলাতক এবং নব্য জঙ্গি সদস্যরা আন্তর্জাতিকভাবে যোগাযোগ রাখতে পারে এমন আশঙ্কায় ২৪ সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে পুলিশ সদর দপ্তর। এগুলোর বেশিরভাগ মধ্যপ্রাচ্য ও উপমহাদেশের নিষিদ্ধ সংগঠন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি