শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর নির্দেশিত পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী


বঙ্গবন্ধুর নির্দেশিত পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৬

min-550x339

পূর্বাশা ডেস্ক:

বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০২৪ সালে দেশে কোন গরিব মানুষ থাকবেনা।

সচিবালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, সেই উজ্জ্বল ভবিষ্যতের রাস্তাটা বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রতিবিপ্লবে পর দেশ অনেক পিছিয়ে যায়। তবে ১৯৯০ সালে স্বৈরাচারের পতনের পর গত ২৬ বছরে বাংলাদেশের ঈর্ষনীত উন্নতি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ না হলে উন্নয়নের এই যাত্রা দ্রুত হবেনা। শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো ভালো অবস্থানে থাকতো। তবে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল শুধু দেশের অর্থনৈতিক উন্নয়নই করেনি , বৈষম্যও কমিয়ে এনেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি