শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালতের আদেশ অমান্য করার মামলা করবেন আফজল খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৬

DSC_8029

নিজস্ব প্রতিবেদক :
হাইকোর্টের আদেশের পরও ক্ষমতাশালীদের অবৈধ আবদার রক্ষা করতে গিয়ে প্রশাসন স্কুল পরিচালনার সুযোগ দিচ্ছে না অভিযোগ করেছেন কুমিল্লা মডার্ণ হাই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান। আফজল খান বলেন, স্কুল পরিচালনার সুযোগ না দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হাইকোর্টে দায়ের করবো। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা জেনে শুনে হাইকোর্টের আদেশ লঙ্ঘন করছেন। স্থানীয় সংসদ সদস্য পর্দার অন্তরালে থেকে বিদ্যালয়টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। অধ্যক্ষ আফজল খান এডভোকেট শনিবার বেলা ১১টায় কুমিল্লা মডার্ণ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে আফজল খানের কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আনজুম সুলতানা সীমা। আফজল খান বলেন, কুমিল্লা মডার্ণ হাই স্কুলের এমপিও আছে এবং থাকবে। এই পর্যন্ত যা হয়েছে, যে যাই করেছে সবই আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি এবং দেখবো। স্কুলটি জাতীয় করণ করা হলে ৩৮/৪০ জন শিক্ষক জাতীয়করণের আওতায় আসবে আর বাকি শিক্ষকরা কোথায় যাবে? লিখিত বক্তব্যে অধ্যক্ষ আফজল খান বলেন, হাইকোর্ট গত ১৩ জুলাই বাদী বিবাদী পক্ষের বক্তব্য শোনার পর ইউএনও কুমিল্লা সদরকে এক মাসের মধ্যে প্রিজাইডিং অফিসার নিয়োগের নির্দেশ দেয়। মাউশির চিঠিটি ৪ মাসের জন্য স্থগিত করে এবং ৭ দিনের মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। মামলার রায় হয় দুপুর ১২টায়। কিন্তু সাড়ে ১২টায় মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে সরকার পক্ষে লিভ টু আপিল দাখিল করে এবং বিকাল বেলাই মামলাটি সিরিয়ালে আনে শুনানির জন্য। কিন্তু সেইদিন আদালত সময়ের অভাবে মামলা শুনানি করেননি। দুই দিন সরকারী ছুটির পর ১৭ জুলাই ফুল বেঞ্চে ২৫ জুলাই তারিখে শুনানীর নির্দেশনা দেন। সেই মোতাবেক ২৫ জুলাই তারিখ সময়ের পক্ষে এটির্নি জেনারেলের নেতৃত্বে উভয় পক্ষের শুনানী শেষে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ মামলাটি পুনরায় হাইকোর্টে পুন:শুনানীপূর্বক নিষ্পত্তির জন্য পাঠায়। ফলে হাইকোর্টের প্রদানকৃত আদেশগুলো বহাল থাকায় অধ্যক্ষ আফজল খানের নেতৃত্বে কমিটি এখনো বহাল আছে। তিনি বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ইউএনও সদর কুমিল্লা ৩১/০৭/২০১৬ইং তারিখে কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসারকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেন। স্কুলের দায়িত্ব আমাকে এবং আমার কমিটিকে বুঝানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ (মাউশি, শিক্ষাবোর্ড কুমিল্লা, ইউএনও সদর কুমিল্লা, ডিসি কুমিল্লা এব্ং জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা) বরাবর আবেদন করি। কিন্তু তারা কেউই হাইকোর্টের নির্দেশ মেনে যথাযথ কর্তৃপক্ষকে স্কুল বুঝিয়ে দেননি, যাহা সম্পূর্ণ হাইকোর্টের আদেশ অবমাননার শামীল। অধ্যক্ষ আফজল খান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম এডহক কমিটির জন্য আইন-কানুন না জেনে আবেদন করেন। হাইকোর্টের নির্দেশ উপক্ষো করে গত ১০আগষ্ট তারিখ কুমিল্লা মর্ডাণ হাই স্কুল পরিচালনার জন্য এমপি বাহারের প্রতিনিধি আরফানুল হক রিফাত এবং জমির উদ্দিন খান জম্পীর নেতৃত্বে এডহক কমিটি গঠন করে দেয়। আমি আফজল খান আইনের প্রতি শ্রদ্ধা রেখে আবারো একটি রীট মামলা এডহক কমিটির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে দাখিল করি। আদালত বাদী বিবাদী পক্ষের শুনানী শেষে ১৪ আগষ্ট তারিখ এডহক কমিটির কার্যকারিতা স্থগিত করে। তারা আবারও সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে নিউ টু আপিল দায়ের করিলে ১৭ আগষ্ট তারিখ চেম্বার জজ কোন আদেশ দেননি এবং প্রধান বিচারপতির ফুলবেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন। তারপর ১৮ আগষ্ট তারিখ থেকে আজ পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনকে স্কুলটি হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমাকে এবং আমার পরিচালনাধিন কমিটিকে বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন ও অনুরোধ করলে কুমিল্লার ডিসি হাসানুজ্জামান কল্লোল বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে কালক্ষেপন করছেন। তিনি ম্যাজিষ্ট্রেট ও পুলিশ পাঠানোর কথা বললেও আজও পাঠান নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি