শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শিক্ষকের বাসায় গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৬

comilla servant pic-21.8.16

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা শহরের ভিক্টোরিয়া কলেজের প্রভাষক কবির উদ্দিনের বাসায় নাসিমা সুলতানা মুন্নী (১৩) নামে এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

তবে স্থানীয় সূত্রমতে, মুন্নীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে একটি মহল।

রোববার (২১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নগরীর উত্তর চর্থা হোচ্ছামিয়া লুৎফুন্নেসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডা. ইমাম উদ্দিন আহমেদের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রভাষক কবির উদ্দিন আহমেদ ও তার ভাই অ্যাডভোকেট মো. হান্নান উদ্দিন আহমেদের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসিমা সুলতানা মুন্নী চট্টগ্রাম জেলার বাশখালী থানার সনুয়া মধুখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে গৃহপরিচারিকা মুন্নীর সঙ্গে বাসার লোকজনের কথা কাটাকাটি হয়ে আসছিল। তাকে প্রায়ই মারধর করতো ওই পরিবারের লোকজন। তারাই ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখতে পারে।

প্রভাষক কবির উদ্দিন বলেন, বাসায় আমার শিশু বাচ্চা ও মুন্নী ছিল। আমরা বাসায় এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই।

কোতয়ালী থানার ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি