শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিন লাদেন হত্যার গোপন তথ্য প্রকাশ করায় মার্কিন সেনার জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৬

th-10

পূর্বাশা ডেস্ক:

ওসামা বিন লাদেন হত্যার অভিযান সম্পর্কে বই লেখায় ৭ মিলিয়ন ডলারের জরিমানা গুনতে হচ্ছে সাবেক মার্কিন নৌ কর্মী ম্যাট বিসোনেটকে। ওসামাকে হত্যা নিয়ে মার্কিন সরকারের  গোপনীয়তা প্রকাশ করায় এই শাস্তি দেয়া হয়।

শনিবার এপির প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ৯/১১ হামলার মূল হোতা লাদেনকে হত্যার নির্দেশ দেয় মার্কিন সরকার। ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের লাদেনের বাড়িতে অভিযান চালায় মার্কিন বাহিনী। হত্যার পর তার লাশ সাগরে ফেলে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই অভিযানের সদস্য ম্যাট বিসোনেট রুদ্ধশ্বাস সেই অভিযান নিয়ে মার্ক ওয়েন ছদ্মনামে ‘নো ইজি ডে’ নামের একটি বই লিখেন। তাতে এই গোপন অভিযানের বিস্তারিত বর্ণনা দেয়া হয়।

লাদেন হত্যা নিয়ে গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন প্রশাসন।  অভিযানে অংশ নেয়া সেনাদের তথ্য গোপন রাখার নির্দেশ দেয়া হয়েছিল। তাই অনুমতি না নিয়ে বই  লিখায় ম্যাটের বিরুদ্ধে ইউএসএর ভার্জিনিয়া আদালতে মামলা করে পেন্টাগন।

এরপর মার্কিন আদালত ম্যাটকে তার বইয়ের সমপরিমাণ আয় জরিমানা করে। চার বছরের মধ্যে এটি পরিশোধ করার সময় বেঁধে  দেয়া হয়।

বিসোনেট  বলেন, আমি আমার বইটি প্রকাশনার পর্যালোচনার জন্য দিতে গিয়ে ব্যর্থ  হয়েছি। এটি একটি বড় ভুল ছিল যার যেন আর পুনরাবৃত্তি না হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি