কুমিল্লা আর্দশ সদরের দৌলতপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
রোববার (২১ আগষ্ট) দুপুর ২ টায় দৌলতপুর এলাকার বশির উল্লাহর বসত বাড়ি হতে তাদের আটক করা হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মোঃ জিয়াউল হাসান মাহমুদ (২৫) কুমিল্লা সদরের দৌলতপুর এলাকার মোঃ বশির উল্লাহর ছেলে এবং মোঃ ইমতিয়াজ মাহমুদ আশিক (২১) একই গ্রামের মোঃ হারুন-অর-রশিদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি অভিযানিক দল দৌলতপুর এলাকায় বশির উল্লাহর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ৩ টি মোবাইল সেট এবং ৫ টি সীম কার্ডসহ মোঃ জিয়াউল হাসান মাহমুদ ও মোঃ ইমতিয়াজ মাহমুদ আশিককে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহের আনুমানিক মুল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
এই দুই সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার জন্য অবৈধ অস্ত্র নিজ বাড়িতে মজুদ রাখে। তারা এলাকার অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদার, ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।


















































