শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০২২ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৬

photo-1454315958-550x366

পূর্বাশা ডেস্ক:

দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় ২০২২ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

এজন্য বিধি-নিষেধের সময় ২০২২ সাল পর্যন্ত বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

যদিও পরিবেশ ও বন মন্ত্রণালয় গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২৫ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছিল। তবে মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধি-নিষেধ আরোপের মেয়াদ বাড়ানো হয়েছে।’

গত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধের মেয়াদ শেষ হয়।

শফিউল আলম জানান, গাছ কাটার উপর নতুন বিধি-নিষেধের সময় চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। তা আগামী ৭ বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত বহাল থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি