শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারিনার জন্য বিশেষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৬

kareena-kapoor-bg20160822130313

পূর্বাশা ডেস্ক:

‘গোলমাল’ ছবির চতুর্থ কিস্তি ‘গোলমাল ফোর’-এ অভিনয় করবেন কারিনা কাপুর খান কিছুদিন আগে এমনটাই শোনা গিয়েছিলো। তবে কমেডি ঘরানার এই ছবিতে দেখা যাবে না কারিনাকে। কেননা এ বছরের ডিসেম্বরে প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। এ কারণে তাকে কোনো জোর করতে চাইছেন না ছবির পরিচালক রোহিত শেঠি।

‘গোলমাল ফোর’-এ কারিনার অভিনয় না করা প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি বললেই ও ছবিতে অভিনয়ের জন্য রাজি হবে। ওর এই অবস্থায় জোর করাটা ঠিক হবে না। ওকে নিয়ে কাজ করতে পারলে খুব ভালো লাগতো। কিন্তু এখন তা পারছি না। আমরা সবাই তাকে মিস করবো।’

রোহিত আরও বলেন, “আমি ‘গোলমাল ফোর’ নিয়ে ওর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। এটি খারাপ দেখায়। কিন্তু আশা করছি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে নিয়ে ছবির জন্য একটি বিশেষ গান বা অন্যকিছু তৈরি করবো।”

এর আগে রোহিতের পরিচালিত ‘গোলমান রির্টানস’ ও ‘গোলমাল থ্রি’তে অভিনয় করেছিলেন বেবো (কারিনার ডাকনাম)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি