শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টোকিওতে টাইফুনের আঘাতে নিহত ২, আহত ২৯


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৬

tokeyo-sm20160823074949

পূর্বাশা ডেস্ক:

জাপানের রাজধানী টোকিওতে ভারীবর্ষণ ও টাইফুনের আঘাতে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।

সোমবার (২২ আগস্ট) ‘মিনদুল’ নামে টাইফুনের আঘাতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, নিহত দু’জনের মধ্যে একজন ৪২ বছর বয়সী পরুষ, অপরজন ৫৮ বছর বয়সী নারী। আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ওই পুরুষের মরদেহ একটি প্লাবিত সড়কের পাশ থেকে এবং নারীর মরদেহটি একটি সিঁড়ির পাশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে ভারীবর্ষণ ও প্রবল বাতাসের কারণে বাতিল হয়েছে দেশটির ৪০০ এয়ার ফ্লাইট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি