শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৬

E-Bg120160824134830

পূর্বাশা ডেস্ক:

ইতালিতে শক্তিশলী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির অ্যাকুমোলি শহরসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকেই। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোনো সুনামি সতকর্তা নেই।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে ১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অ্যাকুমোলি শহরের মেয়র। ভূমিকম্পের পরপরই উদ্ধ‍ার তৎপরতা শুরু করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, আমেত্রিকার আমব্রেইন শহরের মেয়র সারজিও পেরোজি জানান, ভূমিকম্পে বেশ কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই ভূমিকম্পে রোম শহরসহ বিভিন্ন এলাকার অনেক ভবন ২০ সেকেন্ডের মতো কাঁপতে থাকে বলে খবরে বলা হয়।

এর আগে ২০১২ সালে দেশটির ইমিলিয়া রোমাংনো অঞ্চলে দু’টি ভূমিকম্পের অন্তত ২৩ জন নিহত হন। বাস্তুহারা হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি