সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর থেকে ভ্যান ভর্তি পাঁচশত বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে কল্যাণপুর খেয়াঘাটের সামনে থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সাদ্দাম গাজি(৩০)। সে প্রতাপনগর গ্রামের রফিকুল গাজীর ছেলে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, ভারতীয় সীমান্ত থেকে ফেন্সিডিল নিয়ে খুলনার কয়রা উপজেলায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা কল্যাণপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্যান ভর্তি পাঁচটি বস্তা থকে ৫শ’ত বোতল ফেন্সিডিল জব্দ করে।
এসময় চোরাচালানিরা পালিয়ে গেলেও ভ্যান চালক সাদ্দামকে আটক করতে সক্ষম হয় স্থানীয় জনতা। পরে আশাশুনি থানা পুলিশের কাছে ফেন্সিডিলসহ তাকে হস্তান্তর করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























































