পূর্বাশা ডেস্ক:
দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘট। বেতন, ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ডাকা হয়েছে এই ধর্মঘট।
ধর্মঘটের কারণে আজোও বন্ধ রয়েছে নৌ চলাচল। চলছে না পণ্যবাহি জাহাজও। অনেকটাই স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম,মংলা ও পায়য়াবন্দর।
এ অবস্থায় চরম দুর্ভোগ পড়েছে যাত্রী আর ব্যবসায়ীরা।
বন্ধ রয়েছে সারা দেশে সারসহ দেশি-বিদেশী পণ্য বুঝায় অনেক জাহাজ। যা ধর্মঘট চলা পর্যন্তই বন্ধ থাকবে। য়ার ফলে ব্যবসায়ীদের বিপাক আরো বাড়বে বলেই মনে করছে ব্যবসায়ীরা।
কিন্তু আন্দোলনরত শ্রমিকরা বলছে দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে। দাবি মানা হলে পড়েই শেষ হবে এই কর্মসূচি।























































