শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৬

16

পূর্বাশা ডেস্ক:

শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানব প্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীকৃষ্ণের জন্মদিবস ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দেয়া এক বাণীতে এমনটি উল্লেখ করে বলেন, সরকার দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে যুগ যুগ ধরে সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সরকার দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’

তিনি আশা প্রকাশ করেন, এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে। বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি