শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে আলোচনায় রিতিকা রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৬

unnamed-83-322x550

পূর্বাশা ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল থেকে একজন নারী বেশ আলোচনায় আছেন। তার নাম রিতিকা রহমান। ফেসবুকে তার প্রোফাইলসূত্রে জানা যায় তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক উপ-সম্পাদক।

তিনি আলোচনায় আসেন জন্মাষ্টমী বিষয়ক একটি স্ট্যাটাসের মাধ্যমে। যেখানে তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত কথা বলেন। ধর্ম যার যার উৎসব সবার কথাটিকে তিনি নিজের মতো ব্যাবচ্ছেদ করেছেন। সেখানে তিনি লিখেছেন, “পারলে কোনও হিন্দুকে এই কুরবানীর  গোশত খাওয়াইয়েন। তাহলে বুঝবো ধর্ম যার যার উৎসব সবার।”

এই স্ট্যাটাসটি রিতিকার ওয়ালে গিয়ে পাওয়া যায়নি। তবে অনলাইনে তার ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ঘুরছে। সেই স্ক্রিনশটটি শেয়ার দিয়ে রতন কুমার মজুমদার লিখেন, “২৪ ঘন্টার মধ্যে রিতিকা রহমানকে ছাত্রলীগ থেকে বহিস্কার না করলে বুঝে নিবো রিতিকার সকল কর্মকান্ডে কেন্দ্রীয় ছাত্রলীগের সমর্থন আছে এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগ তার অবস্থান পরিষ্কার করেনি। রিতিকার সাম্প্রদায়িক মনোভাবের দায় কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা উত্তর ছাত্রলীগের নিতে হবে। বিস্মিত হয়েছি এই মেয়ে বঙ্গবন্ধুর ছবির সামনে দাড়িয়ে কিভাবে মডেলিং এর পোজ দেয়। দয়া করে আরেকটা কথা বলবো অনলাইন কি জিনিস সেটা জানেন তো ? ভিআইপিরা দুরে থাকেন দয়া করে।”

তার এই আবেদনের সাড়া এসেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক রাসেল রানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় তার পদের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হল।

তবে অনলাইনে এসব স্ট্যাটাস সয়লাব হওয়ার পরে রিতিকা রহমান দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস লিখেন। অনেকের দাবি সেই স্ট্যাটাসেও রয়েছে সাম্প্রদায়িকতা ও তার অবস্থানকে আঁকড়ে ধরার ইঙ্গিত।

রাজু রহমান নামে একজন লিখেন, “এখনো সে (রিতিকা) তার বক্তব্যের স্বপক্ষে জোর গলায় যুক্তি উপস্থান করে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার পক্ষে কথা বলা অনেক কথিত ছাত্রলীগ ও আওয়ামী লীগার তার মতই সাম্প্রদায়িক কথা বলেই যাচ্ছে। এদেরকে সংগঠনের সকল পদ ও পদবি থেকে বহিস্কারের জোরাল দাবি যানাচ্ছি।”

বিতর্কিত এই নেত্রীর রাজনৈতিক ধ্যান ধরানা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ তার সোস্যাল মিডিয়ায় লাইকের পাতায় গিয়ে দেখা যায় সেখানে বিতর্কিত পিস টেলিভিশনের একজন বক্তা বিল্লাল ফিলিপ, ফেসবুকের দেশীয় পরিম-লে নানান বিতর্কিত কর্মকা-ের দায়ে অভিযুক্ত ‘রেডিও মুন্না’তে লাইক দেওয়া রয়েছে। সরকার তাপস নামে একজন একটি স্ক্রিনশট পোস্ট করেন সেখানে দেখা যায় শিবিরের ফেসবুক মিডিয়া নামে পরিচিত বাঁশেরকেল্লাতেও তার লাইক দেওয়া ছিলো। যদিও এখন সেই লাইক আর দেখা যাচ্ছে না।

তার প্রোফাইল ঘেটে আগস্ট মাসের আঠারো তারিখে প্রকাশ পাওয়ার একটি স্ট্যাটাস পাওয়া যায়। যেটিতে তিনি লিখেন, পুরুষ নারীদের ওপর নেতৃত্ব দেবে।

১৩ আগস্ট এক স্ট্যাটাসে তিনি লিখেন, “বউ/জিএফ এর কথায় উঠা-বসা করা ছেলে আমার একদম পছন্দ না। ছেলেরা হবে প্রচ- রাগী ও জেদী, যে আমাকে শাসন করবে, আমি যতই সাহসী নারী হই না কেনো তার সামনে গেলে হয়ে যাবো ভয়ে কাতর এমন পার্সোনালিটি থাকবে তার। যাকে সারা দুনিয়া ভয় পাবে।

তবে দুঃখজনক হলেও সত্যি লুতুপুতু করা ছেলেদের মেয়ে মানুষের মতন মনে হয় আমার কাছে। বিপদে পড়লে এরাই সবার আগে লুঙি তুলে পালায়।”

এসব স্ট্যাটাসের বিষয়ে নাজিব নামে একজন লিখেছেন, “পঞ্চাশটা স্ট্যাটাসের মধ্যে পাঁচটাও ছাত্রলীগ, বঙ্গবন্ধু, রাজনীতি নিয়ে আছে কিনা সন্দেহ আছে। যে স্ট্যাটাস আছে ওগুলো দেখে ছাত্রলিগের থেকে ছাত্রীসংস্থার সাথে মিল বেশি পাওয়া যায়।”

সৈকত ভৌমিক নামে একজন রিতিকার বিতর্কিত স্ট্যাটাসটি শেয়ার দিয়ে অভিমান করে বলেন, “সুখের সময়ের ছাত্রলীগের কমিটির একজনের পোস্ট দেখে অবাক হলাম না।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি