শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুধবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৬

hartal-550x344

পূর্বাশা ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন খারিজের পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারী জেনারেল হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়ে বলেন, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ্জ্বযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি