পূর্বাশা ডেস্ক:
কূটনৈতিক সম্পর্কের সীমাবদ্ধতা এড়িয়ে বাংলাদেশের সঙ্গে সৌহায্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন।
সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদের আওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য বাংলাদেশে নিয়োজিত রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
এ সময় তিনি পাকিস্তান তার সব প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ও ইচ্ছুক। বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানি রাষ্ট্রদূত রফিক-উজ-জামান সিদ্দিকি’কে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের নিয়ম-কানুনের সীমাবদ্ধতা এড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার নিদের্শ দেন।
এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন। মামনুন হোসাইন দুই দেশের মধ্যে সংসদীয় এবং জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন বিভিন্ন দেশে নিয়োজিত রাষ্ট্রদূতদের বৈদেশিক বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার তাগিদ দেন। কাশ্মীর ইস্যুতে মামনুন পাকিস্তান কাশ্মীরি জনগণের সিদ্ধান্তকে সম্মান করে এবং ভারত অধিকৃত কাশ্মীরের নির্যাতিত জনগণের পাশে আছে বলে জানান। এসময় তিনি প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

























































