রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হরতালের কারণে আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৬

1459833687410-550x351

পূর্বাশা ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদ- বহালের প্রতিবাদে বুধবার দলটি হরতালের আহ্বান করায় নিরাপত্তার জন্য খালেদা জিয়া আদালতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ আইনজীবী।

পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির বিচারকার্য চলছে। দুই মামলার মধ্যে জিয়া অরফানেজ মামলায় সাক্ষ্যগ্রহণ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। এর আগে ১৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি