শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুরস্কের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

turkey-550x309

পূর্বাশা ডেস্ক:

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। পদত্যাগের পরপরই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সুলায়মান সোয়লু (৪৭)।

৩১ শে আগষ্ট প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের সাথে অনির্ধারিত বৈঠকের পর প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এফকান আলার পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি কোনো কারণ উল্লেখ করেন নি।

বৃহস্পতিবার ইলদিরিম নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সোয়লুর অভিষেকের কথা জানান। সোয়লু হচ্ছেন প্রেসিডেন্ট এরদোগানের আস্থাভাজন ব্যক্তি। তিনি ২০১২ সালে জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টিতে যোগ দেন এবং কেবিনেট সদস্য হ্ওয়ার আগে দলের ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। আর নতুন শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ মুয়েজিনওগ।

এফকান আলার মেয়াদে তুরস্কে পিকেকে গেরিলা ও আইএসআইএল দফায় দফায় হামলা চালিয়েছে। এছাড়া ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থান এবং উপর্যুপরিা হামলার বিষয়ে গোয়েন্দা ব্যর্থতার জন্য তিনি জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি