শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে হারুন হত্যার দুই আসামী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

৩২
স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকার হারুন হত্যা মামলার সন্দেহভাজন আসামি মনির হোসেনকে (২৪) ও আব্দুস ছামাদকে (৩০) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টায় লাকসাম উপজেলার নিজ বাড়ি থেকে মনির হোসেনকে এবং নগরীর সুজানগর এলাকা থেকে আব্দুস ছামাদকে গ্রেফতার করা হয়। রাত সোয়া ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া মনির হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার মুহাম্মদপুর বড় বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও আব্দুস ছামাদকে (৩০) কুমিল্লা নগরীর সুজানগর এলাকার রফিক মিয়া প্রকাশ বিডিআর রফিকের ছেলে।

কোতয়ালী থানা পুলিশ সূত্র জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন এর নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহীন কাদির এবং সঙ্গীয় ফোর্সসহ ভোররাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন আসামী মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে অন্যতম আসামী আব্দুস ছামাদকে সুজানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন জানান, গ্রেফতার হওয়া আসামিরা জিজ্ঞাসাবাদে হারুন এর হত্যাকান্ডের মর্মস্পর্শী বিবরন প্রদান করেছে। চলতি বছরের গত ২৫ আগষ্ট ভোর সোয়া ৫ টায় আসামী এবং তাহার সহযোগী অপরাপর আসামীরাসহ টিক্কারচর ব্রীজের উত্তর পাড় শালধর চৌরাস্তার উপর হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আসামীদের আদালতে সোর্পদ করা হইয়াছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি