শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কারা কর্তৃপক্ষের প্রস্তুতি শেষ, সরকারি সিদ্ধান্তের অপেক্ষা


কারা কর্তৃপক্ষের প্রস্তুতি শেষ, সরকারি সিদ্ধান্তের অপেক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০১৬

fasi..1-550x289

পূর্বাশা ডেস্ক:

মীর কাসেম আলীর ফাঁসির প্রস্তুতি শেষ, শুধু সরকারের সিদ্ধানের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ তার বলেন, কখন, কোথায় মীর কাসেমকে ফাঁসিতে ঝোলানো হবে, সে বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা শনিবার সকাল পর্যন্ত আসেনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সরকারি আদেশ বাস্তাবায়নে কারা কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই ফাঁসি কার্যকর করা হবে।

এর আগে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদ-ে দ-িত পাঁচ আসামির ক্ষেত্রে দেখা গেছে, পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যে তাদের ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, মীর কাসেম আলীর সিদ্ধান্তের কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। সেখান থেকে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।

এমতাবস্থায়, কারাবিধি ও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, কাসেমের মৃত্যুদ- কার্যকরের আগে তার সঙ্গে শেষবার দেখা করতে দেওয়া হবে পরিবারের সদস্যদের। কাসেমের মেয়ে সুমাইয়া রাবেয়া আজ শনিবার সকালে বলেন, আমাদেরকে বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।

এদিকে, কারাগার এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদকর্মী আর সাধারণ মানুষের নজর এখন কাশিমপুরের দিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি