শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদি চতুর শিয়াল : আসমা জাহাঙ্গীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০১৬

asema-jahangir-550x413পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের মানবাধিকার কমিশনের কর্মকর্তা ও সিনিয়র আইন বিশেষজ্ঞ আসমা জাহাঙ্গীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চতুর শিয়াল বলে অভিহিত করেছেন।

শনিবার আসমা জাহাঙ্গীর বলেন, মোদির বোঝা উচিত, কাশ্মীরি যুবকরা মোদির দিক থেকে পিঠ ঘুরিয়ে নিয়েছেন। আমরা কাশ্মীর থেকে ভারতীয় সেনাদের বের করে দিব।

তিনি বলেন, কাশ্মীরে যা হচ্ছে তাতে কেউ আঙ্গুল না উঠালেও কাশ্মীরের শিশুদের মুখে মুখেও বোরহান বানীর কথা আলোচিত হয়। কাশ্মীরের হিন্দুরা পর্যন্ত ভারতীয় সেনাদের অত্যাচারের বর্ণনা দিচ্ছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী খুবই চালাক। আমি তাকে বলব চতুর শিয়াল। শ্রীনগরের যুবকরা দিল্লীর সঙ্গে সম্পর্ক চায় না। তিনি বলেন, লড়াই করে কাশ্মীর থেকে ভারতীয় সেনাদের তাড়িয়ে দিব। এ অঞ্চলকে স্বাধীন করে ছাড়বো ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি