শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কূটনৈতিক সুসম্পর্ক স্থাপনে সম্মত ভারত ও চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০১৬

china-india-f-550x335

পূর্বাশা ডেস্ক:

গঠনমূলক বিভিন্ন উপায়ে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় ভারত ও চীন। গভীর করতে চায় তাদের পারস্পারিক কূটনৈতিক সম্পর্ক।

জি-টোয়েন্টি সম্মেলনের সাইড লাইন বৈঠকে, এমনটাই জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সম্পর্ক মজবুত করতে দুদেশের মধ্যে সমঝোতা ও পারস্পরিক বিশ্বাস প্রয়োজন বলে মনে করেন তারা। মোদি বলেন, উভয়েরই কৌশলগত অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিৎ। আর আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছেন জিনপিং। এদিকে, ব্যর্থ সেনা অভ্যুত্থানের পকিল্পনাকারীদের ধরতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি