পূর্বাশা ডেস্ক:
লালবাগে ফোন করে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিমানবন্দরে মানব বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে লালবাজারে পরপর দুটি ফোন আসে।
বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ তৃতীয় ফোনটি আসে বিধাননগর কমিশনারেটে। পণ্যবাহী বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। লালবাজার সূত্রে খবর, রাতে ফোন দুটি আসে কলকাতা ও গুয়াহাটি থেকে। ঘটনার কথা জানানো হয় এনএসসিবি আই থানা ও বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপরই রাতভর বিমানবন্দরে চিরুনী তল্লাশি চালায় সিআইএসএফ। সকালেও জারি রয়েছে তল্লাশি অভিযান। আনা হয়েছে স্নিফার ডগ। বিমানবন্দরে আসা গাড়িগুলিতে চলছে তল্লাশি।

























































