শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৬

egypt_-amir

পূর্বাশা ডেস্ক:

মিসরে বুধবার দুটি সড়ক দুর্ঘটনায় ২৭ ব্যক্তি নিহত হয়েছেন। কায়রোর দক্ষিণে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ জন নিহত হন। অপর দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদি আল-গোদদে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানান, ৬০ জন যাত্রী নিয়ে কায়রো থেকে আসওয়ানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রোর দক্ষিণে লাইনচ্যুত হয়।

কর্মকর্তারা জানান, আল-আয়াত গ্রামের কাছে তিনটি বগি উল্টে যায়। এতে ট্রেনটির পাঁচ আরোহী নিহত এবং ১৫ আরোহী আহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি